সংবাদ উপস্থাপনা ৪ মাসের প্রফেশনাল ট্রেনিং কোর্স (বাংলা)
Course Description
টেলিভিশনের পর্দায় আত্মবিশ্বাসের সাথে সংবাদ পাঠ করা কিংবা একটি প্রভাবশালী কণ্ঠের মাধ্যমে লক্ষ দর্শকের কাছে তথ্য পৌঁছে দেওয়া অনেকেরই লালিত স্বপ্ন। সুন্দর ও শুদ্ধ বাচনভঙ্গি কেবল গণমাধ্যমেই নয়, যেকোনো পেশাগত জীবনে আপনাকে অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে রাখে। আপনার ভেতরের জড়তা ও ভয় কাটিয়ে একজন সফল মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে নেক্সটজেন মিডিয়া একাডেমি নিয়ে এলো ৪ মাসের সমন্বিত প্রফেশনাল সংবাদ উপস্থাপনা কোর্স।
কোর্সের গুরুত্ব ও উপকারিতা
-
ভীতি দূরীকরণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি: ক্যামেরার সামনে কথা বলার ভয়, জড়তা এবং দ্বিধা কাটিয়ে পেশাদার রূপ নেওয়া।
-
শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গি: বাংলা ও ইংরেজি উভয় ভাষার সঠিক উচ্চারণ শৈলী, স্বরক্ষেপণ (Voice Modulation) ও প্রমিত ভাষার দক্ষতা অর্জন।
-
শূন্য থেকে মিডিয়া ক্যারিয়ার: একজন সংবাদ পাঠক হিসেবে বডি ল্যাঙ্গুয়েজ, স্ক্রিন প্রেজেন্স, লাইভ বুলেটিন হ্যান্ডলিং এবং রিয়েল টাইম নিউজ রুমের প্রস্তুতি।
-
ভাষা পছন্দের স্বাধীনতা: আপনার সুবিধাজনক মাধ্যমে ক্যারিয়ার গড়ার জন্য বাংলা এবং ইংলিশ উভয় ধরনের উপস্থাপনা শেখার সুযোগ।
শুধু গণমাধ্যম নয়, বাস্তব জীবন ও কর্পোরেট ক্যারিয়ারেও এগিয়ে থাকার চাবিকাঠি
এই কোর্সটি সম্পন্ন করে কেবল যে সংবাদ উপস্থাপক কিংবা রেডিও-টেলিভিশনের জগতেই কাজ করতে হবে বিষয়টি কিন্তু এমন নয়। বাস্তব জীবনে এর প্রভাব ও কার্যকারিতা আরও অনেক বেশি বিস্তৃত:
-
কর্পোরেট ক্যারিয়ারে সাফল্য: প্রফেশনাল প্রেজেন্টেশন, ক্লায়েন্ট মিটিং, ইন্টারভিউ ফেস করা কিংবা বোর্ডরুমে নিজের আইডিয়া স্পষ্টভাবে তুলে ধরতে আত্মবিশ্বাসী যোগাযোগের কোনো বিকল্প নেই।
-
ব্যবসা ও উদ্যোক্তা জীবনে প্রভাব: গ্রাহক ও অংশীদারদের কাছে নিজের ভিশন স্পষ্টভাবে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন সম্মোহনী বাচনভঙ্গি ও নেতৃত্বসুলভ কথোপকথনের ক্ষমতা।
-
সফল কনটেন্ট ক্রিয়েটর হয়ে ওঠা: ডিজিটাল মাধ্যমে অডিয়েন্স ধরে রাখতে প্রয়োজন আকর্ষণীয় স্ক্রিপ্ট ডেলিভারি, নিখুঁত ভয়েস মড্যুলেশন ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি।
-
আত্মবিশ্বাসী ব্যক্তিত্ব গঠন: জনসমক্ষে বা যেকোনো আড্ডায় মনের জড়তা ও দ্বিধা দূর করে নিজেকে একজন আত্মবিশ্বাসী ও আকর্ষণীয় বক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার আত্মবিশ্বাস দেয় এই কোর্স।
কারা এই কোর্সটি করতে পারবেন? কোর্সটি যে কারও বাচনভঙ্গি ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির জন্য উন্মুক্ত। তবে যারা দেশের প্রথম সারির টেলিভিশন ও গণমাধ্যমে পেশাদার হিসেবে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি (HSC) বা সমমান।
আমাদের সম্মানিত মেন্টর প্যানেল দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন, রেডিও এবং মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মের অভিজ্ঞ সংবাদ উপস্থাপক ও আরজেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হবে প্রতিটি ক্লাস:
-
যাবেদ কারদার – সিনিয়র সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান সঞ্চালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার
-
ডা. জামিল আহমেদ – সিনিয়র ইংলিশ সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান সঞ্চালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার
-
আজহারুল ইসলাম রনি – সিনিয়র সংবাদ উপস্থাপক ও ভয়েস ওভার আর্টিস্ট, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার
-
ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী – সিনিয়র ইংলিশ সংবাদ উপস্থাপক ও অনুষ্ঠান সঞ্চালক, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার
-
মাহাবুব হাসান – সিনিয়র সংবাদ উপস্থাপক, একাত্তর টেলিভিশন ও The Wave24.com
-
আয়হান নীল – সিনিয়র আরজে ও সংবাদ উপস্থাপক, রেডিও স্বাধীন ও নেক্সটজেন নিউজ
-
আহমেদ রেজা – সিনিয়র সংবাদ উপস্থাপক, যমুনা টেলিভিশন
-
শামীম আরা মুন্নি – সিনিয়র সংবাদ উপস্থাপক, একাত্তর টেলিভিশন
-
ফয়সাল মোরশেদ – সিনিয়র সংবাদ উপস্থাপক, নাগরিক টেলিভিশন
-
লতিফুল মতিন মিঠু – সিনিয়র সংবাদ উপস্থাপক ও ভয়েস ওভার আর্টিস্ট, বৈশাখী টেলিভিশন
-
ফাহিম রহমান – সিনিয়র সংবাদ উপস্থাপক, একাত্তর টেলিভিশন ও The Wave24.com
-
অহনা তাসনিম খান – সিনিয়র সংবাদ উপস্থাপক ও রেডিও আরজে, নেক্সাস টেলিভিশন ও রেডিও স্বাধীন
-
খন্দকার আসিফুজ্জামান – সিনিয়র মাল্টিমিডিয়া রিপোর্টার, কালের কণ্ঠ
-
ফারজানা তানি – সিনিয়র সংবাদ উপস্থাপক, আরটিভি
-
আশিক উজ জামান – সিনিয়র ইংলিশ সংবাদ উপস্থাপক, ডিবিসি নিউজ
-
ফারজানা হক মৌসুমী – সিনিয়র অনুষ্ঠান উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন
-
ফাহিম হাসান নিহান – সিনিয়র রেডিও আরজে, রেডিও স্বাধীন
-
সুজানা সাদিয়া – সিনিয়র রেডিও আরজে ও নিউজরুম এডিটর, জাগো এফএম ও একাত্তর টেলিভিশন
-
আরজে নিহান – সিনিয়র আরজে, রেডিও ধ্বনি
-
মৌসুমী আক্তার লোপা – সিনিয়র সংবাদ উপস্থাপক, যমুনা টেলিভিশন
-
মোস্তফা কামাল তোহা – সিনিয়র সংবাদ উপস্থাপক, ডিবিসি নিউজ
-
আরজে সামুদ্রি – সিনিয়র আরজে, রেডিও ধ্বনি
-
দীপু নূর – সিনিয়র সংবাদ উপস্থাপক, একুশে টেলিভিশন
-
রুবাইয়াত অদিতি – সিনিয়র সংবাদ উপস্থাপক, একাত্তর টেলিভিশন
-
তাশফিয়া তামান্না – সিনিয়র সংবাদ উপস্থাপক, এটিএন নিউজ
-
চৈতি সরওয়ার – সিনিয়র সংবাদ উপস্থাপক, ডিবিসি নিউজ
দেশের স্বনাধন্য সব টেলিভিশন ও রেডিও থেকে সংবাদ উপস্থাপক, নিউজ প্রডিউসার, রেডিও আরজে, অনুষ্ঠান উপস্থাপক সহ আরো অনেকেই যুক্ত আছেন NextGen Media Academy এর সাথে।
ভর্তি ও বিস্তারিত তথ্য নতুন ব্যাচে আসন সংখ্যা সীমিত। গণমাধ্যমে নিজের প্রফেশনাল যাত্রা শুরু করতে আজই আবেদন সম্পন্ন করুন।
Course Curriculum
Latiful Motin Mithu
সিনিয়র সংবাদ উপস্থাপক, টক-শো হোস্ট, কথন শিল্প প্রশিক্ষক ও প্রখ্যাত ভয়েস ওভার আর্টিস্টসিনিয়র সংবাদ উপস্থাপক, প্রখ্যাত টক-শো হোস্ট, ভয়েস ওভার আর্টিস্ট এবং কথন শিল্প প্রশিক্ষক। বর্তমানে তিনি NextGen Media Academy-তে শিক্ষার্থীদের নিউজ প্রেজেন্টেশন, ভয়েস ওভার, টক-শো সঞ্চালনা ও যোগাযোগ দক্ষতা (Communication Skills) বৃদ্ধিতে প্র্যাকটিক্যাল মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।